শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে আগুন ও যাত্রীর মৃত্যুর ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে মামলা

শাহাজাদা এমরান,কমিল্লা : ,২০১৫সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে গভীর রাতে আইকন পরিবহনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৮জন যাত্রী পুড়ে মারা যান। সেই ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে মামলা করেছে সেই বাস মালিক। 


বুধবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। এতে ১৩০জনের নামে এবং অজ্ঞাত ৬০জনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানাকে নির্দেশ দিয়েছেন।

বাস মালিক আবুল খায়ের বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও আইন শৃংখলা বাহিনীর প্রত্যক্ষ মদদে এই হত্যাকা- ঘটনানো হয়।

এদিকে স্থানীয় এমপি রেলমন্ত্রী মুজিবুল হক বাস মালিককে ডেকে নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলেন। তিনি রাজী না হওয়ায় মুজিবুল তাকে থাপ্পড় মেরে বলেন-এই লাইনে কিভাবে বাস চালাস তা দেখে নেবো। পরে তার লিজ নেয়া ৫টি বাস তারা নিয়ে যান। বাস মালিক ১০বছর পালিয়ে ছিলেন। তিনি দোষীদের বিচার চান।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন,সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক,সাবেক আইজিপি শহীদুল হক,সাবেক র‌্যাব প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক এসপি শাহ আবিদ হোসেন,চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান,চৌদ্দগ্রাম থানার সাবেক ওসি উত্তম চক্রবর্তী,সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ অন্যান্যরা।

উল্লেখ্য ২০১৫ সালে ২ ফেব্রুয়ারী দিবাগত রাত ৩ টায় কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিলে ৮ জনের মৃত্যু হয়। ওই সময় আওয়ামী লীগ সরকার চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী ও সালাহউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়