শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে ৭৯জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা


জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যানার টাঙানোর সময় অতর্কিত হামলার ঘটনায় ৫৪জনের নাম উল্লেখ্যসহ মোট ৭৯জনের নামে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন বাদী হয়ে রবিবার নন্দীগ্রাম থানায় এ মামলা করেন।

এ মামলায় বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  জুলফিকার আলী ফক্কারসহ ৫৪জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমাদের নেতাকর্মীরা বুড়ইল ইউনিয়নের মুরাদপুর চাকাতলায় ব্যানার লাগাচ্ছিলো। হঠাৎ করে অতর্কিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীর ওপর হামলা করে। এতে আমাদের ৩জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ বলেন, এটি মিথ্যা মামলা। আমার এমন কোনো ঘটনা জানা নাই। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ অজমগীর হোসাইন বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামি গ্রেপ্তারের করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়