শিরোনাম
◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রতিবাদী শ্লোগান, দেয়াল লিখন

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] জাতীয় সংগীত, প্রতিবাদী গান, দেয়াল লিখন, কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী গান, দেয়াল লিখন, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেন।

[৩] এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

[৪] বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি শহরের গাবতলা মোড় ঘুরে সরকারি কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। সেখানে সরকার বিরোধী বক্তব্যের পাশাপাশি রণ সংগীতসহ প্রতিবাদী নৃত্য পরিবেশন করে। এছাড়া দেয়ালে ও সড়কে প্রতিবাদী শ্লোগান লেখা হয়।

[৫] এদিকে কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবসহ সরকারি কলেজ এলাকায় সেনা সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দেয়। ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়