শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৪:২৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জামায়াত কার্যালয়ে পুলিশের অভিযান, ১২ ককটেল উদ্ধার

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে ১২টি ককটেল ও নাশকতার আলামত উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শহরের চকবাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

[৪] পুলিশ জানায়, অভিযানকালে কার্যালয়ের দুইটি স্থান থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় ফরিদপুরসহ সারাদেশে নাশকতা কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়। অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। 

[৫] এর আগে বুধবার (৩১ জুলাই) রাতে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যানুসারে আজ জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

[৬] পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, বুধবার রাতে তানভীর নামে এক শিবির কর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, জামায়াত কার্যালয়ে ফরিদপুরসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তার দেয়া তথ্যানুসারে বৃহস্পতিবার জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

[৭] তিনি আরও জানান, অভিযানকালে কার্যালয়ের ভেতর থেকে ৭টি এবং সিঁড়ির কোনা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। এছাড়া জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

[৮] অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, মো. সালাউদ্দিন (সদর সার্কেল), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ পুলিশের কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়