শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে টানা তিনদিনের বৃষ্টিপাতে পাহাড়ের মাটি ধসে যোগাযোগ বন্ধের শঙ্কা

বাবুল খাঁন, বান্দরবান: [২] বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে শুরু হওয়া ভারী বৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কের ৪৮ কিলোমিটার অংশে পাহাড় ধসে পড়ে। ধসে পড়া পাহাড়ের মাটি সড়কে পড়ে বন্ধ হয়ে যায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ। ফলে সড়কটির ওই অংশের উভয় দিকে আটকা পড়ে বিভিন্ন ধরনের যান। 

[৩] তবে আজ বিকাল নাগাদ  সড়কটির যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

[৪] বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবানের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, আজ সকাল পৌনে ৮ টার দিকে খবর পাই, বান্দরবান-থানচি সড়কের নীলগিরির পরে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের থানচি ও বান্দরবান থেকে টিম পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়া মাটি অপসারণের কাজ শুরু করে তারা। দ্রুত মাটি অপসারণ করতে সেনাবাহিনীর বুলডোজার ও এক্সক্যাভেটর আসছে। বিকাল নাগাদ সড়ক যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়