শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে বিক্ষোভে উত্তাল বগুড়া

আব্দুল ওয়াদুদ, বগুড়া: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বগুড়া শহর। বুধবার বেলা সাড়ে ১১টার পর থেকেই শত শত সাধারন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে আদালত এলাকার আশেপাশের এলাকা।

[৩] প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কযেক শত শিক্ষার্থী মিছিল নিয়ে জলেশ্বরীতলা কালীবাড়ী মন্দিরের সামনের রাস্তা দিয়ে আদালতের দিকে এগিয়ে যেতে থাকলে কালিবাড়ী মন্দিরের সামনে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে বাধা টপকে সামনে এগুনোর চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। সিনিয়র পুলিশ অফিসারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে সামনে এগুতে থাকে। বগুড়া জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট ভাবনের সামান্য দূরে আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন রাস্তায় যাওয়ার পর পুলিশ মিছিল নিয়ে আর এগুতে দেয়নি। বাধা পেয়ে শিক্ষার্থীরা পিছনে হটে গিয়ে জেলখানার পাশের চারমাথায় অবস্থান নেয়। দুপুর সোয়া একটা পর্যন্ত সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সময় বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিত বাড়তে থাকে। একপর্যায়ে এই এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

[৪] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতারা এসময় বক্তব্য রাখেন। বক্তব্যের ফাঁকে ফাঁকে গগণ বিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিপুল সংখ্যক পুলিশ পাশেই অবস্থান নিলেও তারা শিক্ষার্থীদের বাধা দেয়নি। বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসভা ভবনের সামনের রাস্তায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। প্রথমে পুলিশ, এরপর বিজিবি এবং সবার পিছনে সেনা সদস্যরা অবস্থান নেয়। 

[৫] এসময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ডিবি কার্যালয়ে আটক ৬ সমন্বয়কসহ গ্রেপ্তারকৃত সকল ছাত্রদের মুক্তি, মিত্যা মামলা প্রত্যাহারসহ ৯দফা দাবী তুলে ধরেন। এসব দাবী পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়