শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৪, ১১:৪৫ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর কারাগারে হামলার পর বের হয়ে গেছে কয়েকশ কয়েদি

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের মধ্যেই শুক্রবার নরসিংদীর জেলা কারাগারে হামলা চালিয়ে দখলে নেয় বিক্ষোভকারীরা। এসময় কারাগারটি কারারক্ষীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্তত কয়েকশ কয়েদি কারাগার থেকে বের হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান পিয়াল বিবিসি বাংলাকে জানান, “বিকেলের দিকে বিক্ষোভকারীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ ও জেলা কারাগারসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়।  সূত্র : বিবিসি বাংলা

হামলার এক পর্যায়ে নরসিংদী জেলা কারাগারটি কারা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে বের হয়ে যায় কয়েদিরা। একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে ঘটনাটি নিশ্চিত করেছেন। কারা সূত্রের বরাত দিয়ে সংবাদকর্মী আশিকুর রহমান পিয়াল জানান, এই কারাগারটিতে শুক্রবার পর্যন্ত অন্তত এক হাজারেরও বেশি কয়েদি ছিলেন।

তাদের মধ্যে অনেকেই ছিলেন দণ্ডপ্রাপ্ত । এই বিষয়ে নরসিংদীর কারা কর্তৃপক্ষের সাথে বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায় নি। নরসিংদী শহরে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ ও অন্যন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

  • সর্বশেষ