শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে নিহত ৩

এম.ইউছুপ রেজা: [২] আহত হয়েছেন অন্য আরও ২০ জন। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অব আশঙ্কাজনক।

[৩] বুধবার বিকালে তাদের আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

[৪] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুজহাত ইনু বলেন, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। এর মধ্যে ফারুক নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

[৫] নিহত দুজন হলেন- ফারুক ও ওয়াসিম আকরাম। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। 

[৬] ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

[৭] এদিকে মঙ্গলবার  বেলা দুপুর আড়াইটা থেকে চট্টগ্রামের মুরাদপুর ও ষোলশহর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

[৮] এর আগে, ষোলশহর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় কোটা আন্দোলনকারীরা পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ষোলশহর এলাকায় করতে পারেনি। পরে কোটা আন্দোলনকারীরা মুরাদপুর এলাকায় অবস্থান নিলে দফায় দফায় বিরোধীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সম্পাদনা: এম খান

প্রতিনিধি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়