শিরোনাম
◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ ◈ ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ◈ বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহায়তা করবে যুক্তরাজ্য ◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও ◈ ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১০:০৪ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে যৌন নিপীড়নের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: [২] ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের আদর্শ বালিকা স্কুলের জয়নুল আবেদীন টিটন নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[৩] রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। 

[৪] ২০১০ সালে বিদ্যালয়টিতে যোগদানের পর থেকে গত ১৪ বছর যাবত ওই স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি নিপীড়নসহ ছাত্রীদের নানাভাবে ভয় ভীতি দেখিয়ে আসছিলেন ওই শিক্ষক। গত শনিবার একটি জাতীয় দৈনিকের শেষের পাতায় ওই নিপীড়কের ছবিসহ "যৌন নিপীড়নের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে "শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়।

[৫] এরপর থেকেই মুখ খোলার সাহস সঞ্চয় শুরু করে তার দ্বারা নির্যাতিত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। রোববার তাদের ১২ জন ফরিদপুরের পুলিশ কর্মকর্তাদের কাছে হাজির হয়ে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলেন এবং লিখিত অভিযোগ দেন। তারই প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় ওই প্রধান শিক্ষকে।

[৬] ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় জয়নুল আবেদিনকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৭] শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন দশম শ্রেণির একাধিক ছাত্রী। নিজের ও পরিবারের মানসম্মানের ভয়ে এতদিন তারা মুখ খুলেননি। রোববার  দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পুলিশ সুপারের কার্যালয়ে একাধিক শিক্ষার্থীর অবস্থান  করতে দেখা যায়।

[৮] এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর একটি অভিযোগ দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ