শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার আলোচিত কৃষকলীগ নেত্রী হালিমা রহমান দল থে‌কে ব‌হিষ্কার

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনার খা‌লিশপু‌রে ধর্ষন ও মাদক মামলার আসামী‌দের ছি‌নি‌য়ে নেয়া, পু‌লি‌শের কা‌জে বাধা দেয়ার অ‌ভি‌যো‌গে আটক আলো‌চিত কৃষকলীগ নেত্রী হা‌লিমা রহমান‌কে কৃষকলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির সাংস্কৃ‌তিক সম্পাদক পদ থে‌কে ব‌হিস্কার করা হ‌য়ে‌ছে। র‌বিবার কৃষকলীগ কেন্দ্রীয় ক‌মি‌টির দপ্তর সম্পাদক রেজাউল ক‌রিম রেজা স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ ব‌হিস্কারের নি‌র্দেশ দেয়া হয়। 

[৩] গত ১১ জুলাই রাত সা‌ড়ে ১১টায় হা‌লিমা রহমা‌নের বহুতল বি‌শিষ্ট ভব‌নে মাদক ও ধর্ষনকারী সহ একাধীক মামলার আসা‌মিরা আত্ম‌গোপন ক‌রে ছিল, এমন অভিযো‌গে খা‌লিশপুর থানার ওসি মোঃ আ‌নোয়ার হো‌সে‌নের নের্তৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিম হা‌লিমা রহমা‌নের বাসায় অভিযান চালা‌তে গে‌লে হা‌লিমাসহ বেশ কিছু হিজড়া ও ক‌র্মি সমর্থকরা পু‌লি‌শের ওপর হামলা চা‌লি‌য়ে একজন আসামী ছি‌নি‌য়ে নেয়। 

[৪] প্রায় ১ ঘন্টা ভব‌নের লিফ‌টে পু‌লিশ টিম‌কে আটকে রাখা হয়। প‌রে পু‌লি‌শের উর্দ্ধতন কর্মকর্তা এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় তিনজন পু‌লিশ সদস‌্য আহত হয়। এ ঘটনায় হা‌লিমা রহমানসহ ১৫ জন‌কে আটক ক‌রে পু‌লিশ। সরকা‌রি কা‌জে বাধা দেয়ার অভি‌যো‌গে মামলায় ১ নং আসামী করা হয় হা‌লিমা রহমানকে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়