শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১১:০১ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ

বাবুল আক্তার, চৌগাছা (যশোর): [২] যশোরের চৌগাছা ভারত সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই কিশোর মাদ্রাসা ছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] ফেরত দেওয়া মাদ্রাসা ছাত্ররা হলো ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন ১৫৬ আমবাগ নীলনগর ১৩৪৬ অঞ্চল ০৭ কোনাবাড়ীর মরজান আলীর ছেলে ওবায়দুল্লাহ (১৭) ও মাগুরা জেলার শালিকা উপজেলার গোড়াগালি গ্রামের মোতালেব মন্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৯)।

[৪] তারা চৌগাছায় তাবলিগ জামাতে গিয়ে নিজেদের অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

[৫] ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান জানান, ‘উপজেলার আড়ারদাহ কওমি মাদ্রাসা দুই জন ছাত্র বৃহস্পতিবার বড় কাবিলপুর জামে মসজিদে তাবলীগ জামাত আসে। শুক্রবার ফজরের নামাজ শেষ করে তারা দুই বন্ধু পাশেই কপোতাক্ষ নদের তীরে হাঁটতে যায়। নদ খনন কাজ চলায় মাঝখান দিয়ে বাঁধ দেওয়া রয়েছে। তারা বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের পাশে চলে যায়। এ সময় তাদেরকে লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে ভারতের উত্তরপাড়া সীমান্ত ক্যাম্পে হস্তান্তর করেন। এদিন সন্ধ্যায় পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
এতে ভারতের লক্ষীপুর সীমান্তের ১০৭ উত্তরপাড়া বিএসএফ এর পক্ষে উত্তরপাড়া ক্যাম্প কমান্ডার শুরেনধরশিং ও বাংলাদেশের শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী অংশ নেন।

[৬] শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী জানান, এ খবর পেয়ে আমরা ভারতীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুনু হয় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শেষ হয় ৬.৫৫ মিনিটে। এর পর দুই বাংদেশী কিশোর মাদ্রাসা ছাত্রকে তারা আমাদের জিম্মায় ফেরত দেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ