শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে ভুয়া জন্ম সনদে জাতীয় পরিচয়পত্র বানাতে এসে ২ রোহিঙ্গা আটক

ইমন মাহমুদ, ভৈরব: [২] কিশোরগঞ্জের ভৈরবে ভুয়া জন্ম সনদ দিয়ে জাতীয় পরিচয় পত্র বানাতে এসে এক নারীসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (১০ জুলাই) বিকালে ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। 

[৩] আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার হামিদাপাড়া পাহাড়তলী এলাকার মো. সালেহের স্ত্রী হামিদা বেগম (২৮) ও একই জেলার রামু এলাকার রফিক আহমেদ ছেলে মো. এরশাদ (২০)। 

[৪] জানা যায়, বুধবার (১০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসে ভুয়া ডকুমেন্ট নিয়ে জাতীয় পরিচয় পত্র তৈরী করতে আসেন হামিদা বেগম। এসময় তার সাথে সহযোগী ছিল মো. এরশাদ। নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা তাদের প্রয়োজনী কাগজপত্রাধি দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় তারা কোন সদোত্তর দিতে পারেনি। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। 

[৫] এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা বলেন, ভোটার নিবন্ধন করার সময় হামিদা বেগমে কে তার নাম, পিতা-মাতার নাম জিজ্ঞেসা করা হলে তার কথাবার্তায় আমার সন্দেহ হয় এবং ভৈরবেরও মনে হচ্ছিল না। পরে আমি অধিকতর তদন্ত করলে দেখি তার নিবন্ধন আবেদনে সে নিজের যে জন্ম নিবন্ধন ব্যবহার করেছে তা গাজিপুরের সিটি করপোরেশন থেকে তোলা আর তার পিতা-মাতার যে এনআইডি কার্ড ব্যবহার করেছে তা ছয়সূতি এলাকার। 

[৬] পরে এর কারণ জানতে চাইলে তিনি এর সঠিক উত্তর দিতে পারেননি। এছাড়া ওনাকে ভৈরবে কোনো আত্মীয় থাকলে খবর দিতে বলা হলেও এরও উওর দিতে পারেননি।  দীর্ঘক্ষণ বসিয়ে রেখে কোনো সঠিক উওর না পাওয়ায় তখন আমার কাছে মনে হচ্ছিল তারা রোহিঙ্গা হবে। পরে আমি পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

[৭] এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে হামিদা বেগম একজন রোহিঙ্গা বলে জানা গেছে। তার সাথে থাকা সহযোগী মো. এরশাদও রোহিঙ্গা তবে সে দীর্ঘদিন যাবত কক্সবাজার বসবাস করছে। তারা দুইজন নির্বাচন অফিসে ভুয়া কাগজে ভোটার আইডি কার্ড বানাতে এসেছিল। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪/১৮ ধারায় মামলা হয়েছে। আজ সকালে তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়