শিরোনাম
◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ◈ পাইপলাইনে আবার দুর্ঘটনা, উত্তরা ও আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ ◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জিহাদ হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

ফরিদপুর প্রতিনিধি: [২] পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর ইউনিটের তদন্ত দল একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছেন। বুধবার (১০ জুলাই) পিবিআই পুলিশের ফরিদপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

[৩] সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, ফরিদপুরের কোতয়ালী থানা এলাকার চর নশিপুর গ্রামের জসিম শেখের কিশোর পুত্র জিহাদ (১৪) এর মৃত দেহ ২০২২ সালে রাজবাড়ী জেলার কালুখালী থানার গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিহাদের দাদা আব্দুল লতিফ সেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
[৪] মামলাটি রাজবাড়ী জেলা পুলিশ তদন্ত করে উদঘাটন করতে না পেরে ওই বছরের শেষ দিকে হেডকোয়ার্টারের মাধ্যমে পিবিআই ফরিদপুরের ওপর তদন্তভার দেয়া হয়। পিবিআই ফরিদপুরের পরিদর্শক মো. জালাল উদ্দিনের নেতৃত্বে তদন্তে ওই কিশোরকে বলাৎকার পুর্বক হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয় তদন্ত দল। পরে তদন্ত দল বিশেষ দক্ষতার সাথে বলাৎকারকারী কিশোর শাকিলের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক শাখায় পরীক্ষা করে মিল পাওয়া যায়। এতে তদন্তদল ওই কিশোরকে বলাৎকার করে হত্যা করা হয়েছে বলে শতভাগ নিশ্চিত হন।

[৫] তিনি আরও জানান, ওই কিশোর হত্যাকান্ডের ২০২৩ সালে আরো এক কিশোরকে বলাৎকার করে হত্যা চেষ্টাকালে আটক হয়ে বর্তমানে গাজীপুরের শিশু কিশোর সংশোধনাগারে রয়েছে। সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়