শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে প্রবাসীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সোলায়মান মোহাম্মদ, শ্রীপুর (গাজীপুর): [২] গাজীপুরের শ্রীপুরে প্রবাসী মিজানুর রহমানকে (৩২) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামী নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। 

[৩] মঙ্গলবার (০৯ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ থানার মৎস্য ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১০ জুলাই) র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] গ্রেপ্তার প্রধান আসামী নুরুজ্জামান শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের জিওসী (বিন্দুবাড়ী উত্তরপাড়া) গ্রামের নূরুল ইসলামের ছেলে। ঘটনার পর সে দীর্ঘদিন যাবত আত্মমগোপনে ছিল। বুধবার (১০ জুলাই) দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

[৫] ভিকটিম প্রবাসী মিজানুর রহমান (৩২) একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে। তাকে হামলার তিন মাস আগে সে ছুটিতে বাড়ীতে আসে।

[৬] গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম জানান, গত ১১ জুন রাত ১০টায় জিওসী মোড়ের জলিলের দোকান থেকে চা-পান করে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। বাড়ির আধা কিলোমিটার দূরে নুরুজ্জামানসহ তার ৪/৫ জন সহযোগী তার মাথা, পিঠ ও ঘাড়সহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে সড়কের পাশে ফেলে রাখে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা ও র‌্যাব পোড়াবাড়ী ক্যাম্পে আবেদন করে। 

[৭] আসামী গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১০ এর সহযোগীতায় রাজধানীর শাহবাগ থানার মৎস্য ভবনের সামনে থেকে প্রধান আসামী নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসামীকে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

[৮] মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, রাতেই আসামীকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

[৯] প্রসঙ্গত, নূরুজ্জামান ফেসবুকে আপত্তিকর একটি ভিডিও দেখতে পান। সেটি নিজের স্ত্রীর বলে সন্দেহ করেন। ওই ভিডিও মিজানুর ছড়িয়ে দিয়েছে বলে এলাকার কেউ তাকে মিথ্যা তথ্য দেয়। এতে মিজানুরের ওপর ক্ষুব্ধ হয়ে দেশে আসলে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন রাত ১০টায় তাকে কুপিয়ে সড়কের পাশে ফেলে রাখেন নূরুজ্জামান ও তার সহযোগীরা। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সে বাড়িতে মুমুর্ষ অবস্থায় দিন পার করছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ