শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটাবিরোদী আন্দালন

ঢাকা আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবস্থান 

আশরাফুল, জাবি : [২] মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এতে ২০১৮ সালের পরিপত্র আবারও বহাল রাখা হল। এই রায়ের পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক ছাড়েননি৷ তাঁরা চান অনগ্রসর, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধাদের মিলিয়ে ৫ শতাংশ যৌক্তিক কোটা বহাল থাকুক। 

[৩] বুধবার (১০ জুলাই) শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ চলাকালে আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে জাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ সোহেল এই ঘোষণা দেন। 

[৪] তিনি বলেন, এই রায়ের দুই মাস পর আবার যদি কেউ রিট করেন তাহলে আবার কোটা ফিরে আসতে পারে। এতে শিক্ষার্থীরা আবারও ভোগান্তিতে পড়বেন। আমরা চাই শিক্ষার্থীরা ক্লাসরুমে থাকুক, পড়াশোনার মনোযোগ দিক। সে ব্যবস্থা করতেই যৌক্তিক কোটা সংস্কার জরুরি।

[৫] এর আগে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য দেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়