শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৯:১৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় ৩ জনের কারাদণ্ড

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ৯ বছরে শিশু সাগর বর্মনকে হত্যার ঘটনায় তিন যুবককে সাড়ে ৩ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল দড়িজাহাঙ্গীরপুর এলাকার রিটনের ছেলে রাকিব (২০), করিমগঞ্জের গুজাইদা লামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে মো. আকাশ (২০) ও নরসিংদীর কাজীকান্দী এলাকার আবদুল হান্নানের ছেলে মো. সোহেল (২১)।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পি.পি) এড. রকিবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া জবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নেত্রকোনার খালিয়াজুড়ি রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে সাগর বর্মণকে হত্যা করে। নিহত শিশু সাগর ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।

এসময় এঘটনার সাথে জড়িতদের বয়স ১৮ এর নিচে ছিল। বর্তমানে আসামিদের বয়স ১৮ পেরিয়ে গেছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাদের সাড়ে ৩ বছরের আটকাদেশ দিয়েছেন। আদেশ ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সাগরকে প্রায় সময়ই শিশু আসামিরা গালিগালাজ করতেন। বিভিন্ন সময় এর প্রতিবাদ করতো সাগর। এতেই ক্ষিপ্ত হয়ে সাগরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ জানান, পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগরকে হত্যার ঘটনায় তার বাবা রতন বর্মণ রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়