শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে জমি চাষে চাঁদা দাবি, কৃষকের অভিযোগ

মো. সোহেল, নোয়াখালী: [২] নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকছুমুল গ্রামে জমি চাষাবাদে মো. রফিক নামের এক কৃষকের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে স্থানীয় হাফিজ উল্যা ও তার সঙ্গীয় সদস্যদের বিরুদ্ধে। কৃষক রফিকের অভিযোগ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় জমিতে চাষাবাদ করতে পারছেন তিনি।

[৩] এদিকে অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এরআগে রোববার বিকালে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন সুবর্ণচর উপজেলার মধ্যম বাগ্যা গ্রামের মো. ইসমাইলের ছেলে কৃষক মো. রফিক উল্যা।

[৪] কৃষক মো. রফিক অভিযোগ করে বলেন, তিনি সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন গংদের চর মাকছুমুল গ্রামে ২ একর ৮০ শতাংশ জমি বর্গাচাষী হিসেবে চাষাবাদ করে আসছেন। গত শুক্রবার (০৭ জুন) সকালে স্থানীয় কয়েকজন শ্রমিক নিয়ে তার চাষাবাদকৃত জমিতে মাটির কাজ করতে যান রফিক। এসময় চর মাকছুমুল গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে বন-জল দস্যু বাহিনীর সদস্য মো. হাফিজ উল্যা ও তার সঙ্গীয় সন্ত্রাসী বাহিনীর সদস্য সুজন, করিম, হারুন ও ফারুক’সহ একাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে জমি চাষাবাদে রফিককে বাঁধা দেন এবং জমি চাষাবাদ করতে হলে তাদেরকে এক লাখ টাকা চাঁদা দিতে চাপ প্রয়োগ করে। চাঁদা না দিলে জমি চাষ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। 
[৫] এসময় কৃষক রফিক’সহ উপস্থিত শ্রমিকরা তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা রফিক ও শ্রমিকদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় তাদের শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে চাঁদা না পেলে কৃষক রফিককে হত্যা করে তার লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চাঁদাবাজ হাফিজ উল্যা ও তার সঙ্গীয় সন্ত্রাসীরা।

[৬] বর্তমানে চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয়ে কৃষি জমিতে চাষাবাদ করতে যেতে পারছেন না বলে অভিযোগ করেন কৃষক মো. রফিক।

[৭] জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ