শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] জেলার হোসেনপুরে তীব্র গরমে একটি স্কুলের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

[৩] বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, স্কুলের দোতলায় ক্লাস চলছিল। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দেওয়া হলে তারা এসে ছাত্রীদের বাসায় নিয়ে যায়।

[৪] বৃহস্পতিবার কিশোরগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

[৫] হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ