শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু: সিসিক মেয়র

আশরাফ রাজু, সিলেট: [২] বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে এবং ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই অবদান তৎকালীন সময় নতুন স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। 

[৩] বৃহস্পতিবার (১৬ মে) ‘জীবন বীমা কর্পোরেশন’ দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এ কথা বলেন। 

[৪] তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে। স্মার্ট অর্থনীতির উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে। এসময় বীমার ১৩ জন দাবীর কাছে চেক হস্তান্তর করেন তিনি। 

[৫] জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান। 

[৬] এসময় সিলেট জেলা প্রশাসন ও জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়