শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে অগ্নিকান্ডে পুড়ল ২৫ দোকান

নুরনবী সরকার, লালমনিরহাট: [২] জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৫ টি দোকান পুড়ে ছাই হয়েছে।

[৩] বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সাভির্সের ৪ টি ইউনিট। 

[৪] স্থানীয়রা জানান, ওই বাজারে একটি ঔষধের দোকান থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তে সেই আগুন গোটা বাজারে ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুড়ে যায় অন্তত ২৫ টি দোকান। 

[৫] খবর পেয়ে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটটির মালিক সাবেক এম পি ও বিএনপি নেতা সালে উদ্দিন আহমেদ হেলাল ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে স্থানীয় এমপি নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থলে ছুটে আসেন।

[৬] কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সাভির্সের সহযোগিতায় ৪টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়