শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৪:৫২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের এক দিন পর গড়াই নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুরের মধুখালির গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর ফেরদৌস মোল্লা (১৭) নামে এক কিশোর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] এর আগে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার কামারখালীর মধুমতি গড়াই নদীতে গোসল নেমে নিখোঁজ হয়। 

[৪] ফেরদৌস মোল্যা উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে।

[৫] স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ফেরদৌস মোল্যা কামারখালীর মধুমতি গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। এলাকাবাসী ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। তবে সে দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিলেন।

[৬] মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ফরিদপুর থেকে ডুবুরি দলের সদস্য এনে গড়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়