শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০১:৪৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অবহিতকরণ সভা 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

[৩] সোমবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

[৪] সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেপি দেওয়ান, সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম।

[৫] সভায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

[৬] এ সময় উপস্থিত সকলে বলেন, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছি। আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীরকে ধন্যবাদ জানাই। 

[৭] প্রধান অতিথি জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ সময় তিনি সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়