শিরোনাম
◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ ◈ সিলিকন ভ্যালিতে ব্যাপক ছাঁটাই: ভারতীয় টেক কর্মীদের ‘৬০ দিনে চাকরি না পেলে আমেরিকা ছাড়ার’ চাপ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খরচ কমানোয় বর্তমানে হজযাত্রী দ্বিগুণ হয়েছে: ধর্মমন্ত্রী

ইসমাইল হোসেন, শেরপুর: [২] ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালে হজের নীতিমালা তৈরি করার পর হজ যাত্রীদের ভোগান্তি কমে এসেছে। সেইসাথে সরকার হজের খরচ ১ লাখ ২ হাজার টাকা কমানোর কারণে বর্তমানে হজ যাত্রী সংখ্যা দ্বিগুণ হয়েছে।

[৩] শনিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিকিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডিপিডিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব (অব.) নৌ পরিবহন মন্ত্রণালয় ও এসডিএফ চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রমুখ।

[৫] অনুষ্ঠানে এই বিদ্যালয় থেকে পাশ করে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষকসহ প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ ৫ শতাধিক প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

[৬] এছাড়াও বর্তমানে অধ্যয়নরত ৯ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে পিঠা উৎসব, সাংস্কৃতিক উৎসব, আলোচনা সভা, স্মৃতিচারণ, স্মারক উন্মোচন, ফলক উন্মোচন, সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়