শিরোনাম
◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি থেকে চাঁদা তোলার সময় আটক ৭

এ.এইচ.সেলিম, মিরসরাই: [২]  চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ি থেকে চাঁদা উত্তোলনের সময় ৭ জনকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-৭। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৩ এপ্রিল) উপজেলার জোরারগঞ্জ থানায় প্রেরণ করেন।

[৩] আসামিরা উপজেলার বারইয়ারহাট পৌরসদর এলাকার বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তুলতো।

[৪] আসামিরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চান্ডাবাজার এলাকার মৃত নুরু পাটোয়ারীর ছেলে মো. সোহেল (৩৩), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শাপলাজা এলাকার মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার (৫০), মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইসলাম পুর এলাকার মৃত আনোরের ছেলে মো. শামসুদ্দীন মিয়া (৩৭), একই উপজেলার দক্ষিণ অলিনগর এলাকার বাবুল মিয়ার ছেলে মো. মাইন উদ্দিন (৩১), জোরারগঞ্জ থানার পরাগলপুর এলাকার ওবায়দুল হকের ছেলে মো. ইলিয়াস (৪৫), মধ্যম সোনাহাপাড় এলাকার আবুল কালামের ছেলে জাহিদ হাসান (২৫) ও উত্তর সোনাপাহাড় এলাকার মো. দুলালের ছেলে মো. রহিম (২৪)।

[৫] র‌্যাবের সিনিয়র সহকারি পরিচালক নূরল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বারইয়ারহাট এলাকার খাগড়াছড়ি মহাসড়ক এবং পুরাতন বিশ্ব রোড এলাকায় চলাচলরত বিভিন্ন পরিবহন চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

[৬] তিনি আরও জানান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কালে তাদের থেকে বিভিন্ন গাড়ী থেকে চাঁদা উত্তোলনের ১৪৩০৫ টাকা এবং চাঁদা আদায়ের ৭টি রশিদ বই উদ্ধার করা হয়। 

[৭] পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়