শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটির মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সিকে ১ লাখ টাকা জরিমানা ও অবৈধ কারখানাটি সীলগালা করে বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে আদালত।

[৩] মঙ্গলবার, ৫ মার্চ দুপুর ১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির সীসা কারখানায় এ অভিযান চালানো হয়।  

[৪] আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। আদালতকে সহযোগিতা করেন বোয়ালমারী থানা পুলিশের একটি টিম।

[৫] আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ ভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় জনৈক হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়