শিরোনাম
◈ তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত ◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

ঢাকা-কক্সবাজার রেলরুটে আরো একটি আন্তঃনগর ১ জানুয়ারি থেকে

সালেহ্ বিপ্লব, এম আর আমিন: [২] তবে ২৫ ডিসেম্বর বড়দিনের আগে রোববার। তার আগে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ২০ ডিসেম্বরই নতুন ট্রেনটি চালু করতে চায় রেলওয়ে। এ নিয়ে মহাপরিচালকের সঙ্গে বৈঠকও করেছেন সিনিয়র কর্মকর্তারা। 

[৩] রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বুধবার রেলভবনে এক বৈঠক শেষে জানান, পর্যটকদের চাহিদার কারণে নতুন বছরে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে এই একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  

[৪] প্রস্তাবিত ট্রেনটির জন্য তিনটি নাম প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পালংকি এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম চূড়ান্ত করবেন। 

[৫]  কক্সবাজার থেকে ট্রেনটি ছাড়বে রাত আটটায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে, ঢাকার উদ্দেশে ফের ছাড়বে রাত সোয়া ১১টায়। ঢাকা বিমানবন্দর বিরতি দিয়ে কমলাপুর পৌঁছবে ভোর সাড়ে ৪টায়। 

[৬] ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে ভোর সোয়া ৬টায়। ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রামে বিরতি দিয়ে কক্সবাজার পৌঁছাবে বিকেল ৩টায়। 

[৭] রোববার বিরতি থাকবে। এই ট্রেনে আসন সংখ্যা ৭৮০। 

[৮] চট্টগ্রামের বিভাগীয় রেলপথ ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম  বলেন, নতুন ট্রেনটি কেবলমাত্র চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে বিরতি নিবে। আগামীতে দক্ষিণ জেলার অন্যান্য স্টেশনের কাজ সম্পন্ন হলে দোহাজারী স্টেশনসহ বাকি স্টেশনে দাঁড়াবে। 

[৯] রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, নতুন এই ট্রেনে বগি থাকবে ১৮টি। সবগুলোই কোরিয়া থেকে আমদানি করা হয়েছে। 

[১০] দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীন বলেন, দোহাজারী-কক্সবাজারের রেললাইনের কাজ এখনো চলমান থাকায় এখন ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

[১১] দোহাজারী- কক্সবাজার রেললাইনে গত ১ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয়। এর আগে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়