শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩, ১২:১০ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

মারুফ হাসান: ঢাকা-কক্সবাজার পথে যাতায়াতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ বৃহস্পতিবার। সকাল ৮টায় অনলাইনে নতুন এই ট্রেনের টিকিট দেওয়া হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এই পথে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে। আজ দেওয়া হবে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট।

ঢাকা-কক্সবাজার রুটে আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। একই দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটেও দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে এই ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে।

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।’

‘কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়