শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২১ মে, ২০২৩, ১০:১০ রাত
আপডেট : ২১ মে, ২০২৩, ১০:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরে চালু হচ্ছে বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট

মনজুর এ আজিজ: জাপানের নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

রোববার (২১ মে) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

জানা গেছে, জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এই রুট চালুর ফলে সরাসরি জাপান যাওয়া আসা করা যাবে। বর্তমানে যাত্রীরা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন। 

এর আগে গত ২৬ এপ্রিল বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে টোকিওতে যে আটটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয় তারমধ্যে ঢাকার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের রাজধানী টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে চলতি বছরই ফ্লাইট চালুর সিদ্ধান্তের বিষয়টি ছিল।

এমএএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়