শিরোনাম
◈ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৩৮ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল থেকে ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে ঢাকার ফ্লাইট চলাচল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়

মাজহারুল ইসলাম: ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবা মানোন্নয়নে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইনের লাইট স্থাপনের জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত আগামী ২ মাস প্রতিদিন এ রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এ ব্যপারে বিমানবন্দরের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগ থেকে নোটাম জারি করা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২ ফেব্রুয়ারি বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজ শুরু হবে। রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ সময় কুয়াশার কারণে এমনিতেই ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে থাকে। আর তাই লাইটিং ব্যবস্থা সংস্কার কাজের জন্য ওই সময় বেছে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়