শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ ফেব্রুয়ারি পাতাল রেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাতাল রেল

শাহীন খন্দকার: দেশের প্রথম পাতাল বা ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন আগামী ২ ফেব্রুয়ারি। সশরীরে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২৬ জানুয়ারি অবকাঠামোগত কাজ শুরুর কথা ছিল।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কাসেম ভূঁঞা গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। এমআরটি-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর রুটে হবে এই পাতাল মেট্রোরেল। যার মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার।

এই পাতাল রেলের ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ থাকবে দুটি অংশে বিভক্ত। এরমধ্যে একটি বিমানবন্দর রুট (বিমানবন্দর থেকে কমলাপুর) ও অন্যটি পূর্বাচল রুট (নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো)। যার মধ্যে পূর্বাচল রুটের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার। এই অংশটি সম্পূর্ণ উড়াল।

এ ক্ষেত্রে মোট ৯টি স্টেশনের ৭টি স্টেশন হবে উড়াল। বাকি দুটি (নদ্দা ও নতুন বাজার) স্টেশন বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে। যা পরবর্তীতে নতুন বাজার স্টেশনে এমআরটি-৫ এর সঙ্গে যুক্ত হবে। এমআরটি সূত্রে জানা গেছে, এমআরটি লাইন-১ এর নির্মাণকাজ তত্ত্বাবধানের জন্য ২০১২ সালের ২৩ অক্টোবর পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। এটির নির্মাণকাজ মোট ১২টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, পাতাল মেট্রো রেল নির্মাণে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্যে ৪০ হাজার কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাকিটা দিচ্ছে বাংলাদেশ সরকার। ২০১৯ সালে পাতাল মেট্রো রেলের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়। ২০২৬ সাল নাগাদ কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে, এমআরটি  একাধিক সুত্রে জানা গেছে  এতথ্য।

এসকেএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়