শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ খামেনি হত্যার নিন্দা না করায় ভার‌তের অভ‌্যন্ত‌রেই সমালোচনার মুখে নরেন্দ্র মোদীর সরকার ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১০:৩৭ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর

সঞ্চয় বিশ্বাস: আগামী বছরের (২০২৩ সালের) অক্টোবর মাসে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান রোববার (২৭ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় নিজ দপ্তরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। ঢাকা পোস্ট, ইত্তেফাক

তিনি বলেন, থার্ড টার্মিনালের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন পর্যন্ত এ প্রকল্পের কাজ ৫১ শতাংশ শেষ করা হয়েছে। এক বছরে কাজের গতি আরও বাড়বে। এখন অবকাঠামো কাজের শেষে যেসব যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো স্থাপন করা হবে। আগামী বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টার্মিনাল উদ্বোধন করবেন।

এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার জানান, এটিজেএফবি সব সময় এ খাতের সাংবাদিকদের কর্মশালাসহ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। বেবিচকের সহায়তা পেলে সাংবাদিকদের প্রশিক্ষণ আরও সহজ হবে।

সবি/নাহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়