শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবারও মেট্রোরেল চালুর প্রস্তুতি নিচ্ছে ডিএমটিসিএল

ঢাকা শহরের জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল শুক্রবারও চালুর প্রস্তুতি নিচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, এখন মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন যাত্রী পরিবহন করে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে যাত্রী চাহিদা বাড়ায় শুক্রবারও মেট্রোরেল চালুর জন্য কাজ চলছে।

সূত্রটি আরও জানায়, শুক্রবার মেট্রোরেল চালুর প্রস্তুতি চললেও এখনও তারিখ নির্ধারণ করা হয়নি। এ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা, সমীক্ষা চলছে। দ্রুত তারিখ ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর গত ১৮ জুলাই কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এরপর ৩৭ দিন পর আবার চলাচল শুরু হয়েছে। সূত্র : জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়