শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ টি আন্তর্জাতিক রুটে বিমানের লোকসান

রফিকুল ইসলাম মিঠু: [২] ছয়টি আন্তর্জাতিক রুটে লাভ করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব রুটে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিমানের দেওয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৩] লোকসানে থাকা রুটগুলো হলো ম্যানচেস্টার, কুয়েত, দিল্লি, কলকাতা, গুয়াংজু ও নারিতা।

[৪] এ ছাড়া ১১টি আন্তর্জাতিক রুট লাভজনক অবস্থায় রয়েছে। সেগুলো হলো লন্ডন, টরন্টো, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, দুবাই, ব্যাংকক, কাঠমান্ডু, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর। একইসঙ্গে আবুধাবি, দোহা, মাসকাট ও শারজাহ রুট লাভে পরিণত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

[৫] রুটগুলো লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ। এর মধ্যে যাত্রীপ্রতি রাজস্ব বৃদ্ধির ও ব্যয় সংকোচন, যাত্রী সেবার মানে দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে।

[৬] এ ছাড়া যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা অক্ষুণ্ন রাখার পাশাপাশি ভাড়ার সঙ্গে এক্সেস ব্যাগেজ ওয়েট সমন্বয়পূর্বক লোড পেনাল্টি পরিহারের প্রক্রিয়াও চলছে।

[৭] প্রতিবেদনে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন আন্তর্জাতিক গন্তব্যে মালে, কুনমিং, সিডনি, জাকার্তা, সিউল, উহান এবং বাহরাইন অন্তর্ভুক্ত রয়েছে। নিউইয়র্কে পুনরায় ফ্লাইট পরিচালনার কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়