শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ৩০ জুন, ২০২৪, ১১:৫৫ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াই ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সান্তাহার-বোনারপাড়া রুটে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের পাঁচটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকার আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার জানান, রোববার রাত ৯টার দিকে বগুড়ার গাবতলী রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগি লাইনচ্যুত হওয়ায় বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্টেশন মাস্টার আরও বলেন, বগি উদ্ধারে একটি ট্রেন গাবতলী স্টেশনে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়