শিরোনাম
◈ ২৫ বছরের অপেক্ষার অবসান, ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়লেন হ্যারি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৭ মে, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৪, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাময়িক বন্ধের পরে চালু হয়েছে মেট্রোরেল

রিয়াদ হাসান: [২] ঘূর্ণিঝড় রেমালের বৈরী আবহাওয়ার মধ্যে সাময়িক বন্ধের পরে আবার চালু হয়েছে মেট্রোরেল চলাচল। সোমবার  সকাল ৭টা থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল। পরে সকাল ৯টার পরে তা আবার চলাচল শুরু করে। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে বিষয়টি জানা গেছে।

[৩] সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, পাওয়ার লাইনে সংযোগ জটিলতায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ঠিক কী কারণে সংযোগ পাচ্ছে না, তা উদঘাটনে কারিগরি কাজ চলছে। দুর্যোগময় আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগের সমস্যা হচ্ছে কিনা তাও দেখা হচ্ছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ