শিরোনাম
◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত : ২৩ জুন, ২০২২, ১২:০০ রাত
আপডেট : ২৩ জুন, ২০২২, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ, মেয়র বললেন ‘কাজ হবে না। বন্ধ, বন্ধ’

ছবি: সংগৃহীত

সুজিৎ নন্দী: সপ্তাহের অন্যান্য বুধবারের মতো আজ (২২ জুন) সকাল থেকে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনে বেরিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রথমে তিনি যান মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় 'মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান' পরিদর্শনে।    

পরিদর্শন শেষে পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় দেখেন যে, রামপুরা খালের উপর একটি অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে স্থাপনা গড়ে তোলার কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের উদ্দেশে বলেন -- "কাজ হবেনা। বন্ধ, বন্ধ"।

এ সময় তিনি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজকেই এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

পরবর্তীতে ঢাদসিক মেয়র ফকিরখালী খালের বর্তমান অবস্থান দেখতে নৌকা যোগে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তিনি ফকিরখালী খাল রক্ষায় এবং ইতোমধ্যে খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়