শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ১১:৩০ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাগ ধরে টান দিল ছিনতাইকারী, পড়ে গিয়ে পা ভাঙল শিক্ষিকার

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর রমনার মৎস্য ভবনের সামনে শুক্রবার (১ ডিসেম্বর) ছিনতাইয়ের শিকার হয়েছেন উদয়ন স্কুলের শিক্ষক মাহমুদা বেগম (৪৬)। এ সময় রিকশা থেকে পড়ে তাঁর ডান পা ভেঙে গেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

[৩] আহতের স্বামী জহিরুল ইসলাম জানিয়েছেন, তারা স্বপরিবারে দুই রিকশায় করে কাকরাইলে নিকট আত্বীয় আন্তর্জাতিক ট্রাইবুনাল এর এক বিচারপতি'র (আবু আহমেদ জমাদার) বাসভবনে উদ্দেশ্যে যাচ্ছিলেন।

[৪] এক রিকশায় ছিলেন তারা স্বামী স্ত্রী দু'জন, অন্য রিকশায় সন্তানরা। তিনি জানান, তাদের রিকশাটি যখন মৎস্য ভবনের সামনে দিয়ে কিছু দুর যেতেই একটি মোটরসাইকেলে দু'জন মাহমুদার হাতে থাকা ব্যাগটি থাবা মেরে ছিনিয়ে নেয়। সে সময়ে রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে বিকেলে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

[৫] হাসপাতাল সুত্রে জানাগেছে তার ডান পা ফ্যাকচার হয়েছে। সেখানে তাকে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] তিনি বলেন, ঐ ব্যাগটিতে দু-এক টি কাপড়া ছাড়া তেমন মুল্যবান কিছু ছিল না।

[৭] রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সংবাদ শুনে হাসপাতালে আসেন। আহতের খোঁজ খবর নেন। তিনি জানিয়েছেন , আহতের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়