শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে নিখোঁজের চারদিন পর কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীতে নিখোঁজের চার দিনপর মো. ইমন (১৬) নামে কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সে তার বাবা'র সাথে ব্যাটারী চালিত অটোরিকশা চালাতো।গ্রামের বাড়ি বরিশাল হিজলা উপজেলায় তার বাবার নাম মো. লিটন ‌বর্তমানে নামা শ্যামপুর এলাকায় পরিবারের সাথে থাকতো ইমন।

বিষয়টি জানিয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আহামেদ নোয়াজেস বলেন, কিশোরের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে জানাগেছে, তার বাবা মো. লিটন অটো রিকশা চালাতো, ছেলেও বাবা'র অটো চালাতো। তিনি বলেন, গত ৪দিন আগে অটো রিকশা নিয়ে বের হয়ে সে আর বাসায় ফিরে নাই। দু-একদিন পর অটোরিকশা টি শ্যামবাজার এলাকায় রাস্তায় পাওয়া যায়। কিন্তু ছেলে কে পাওয়া যায়নি।

শনিবার (৩ জুন) রাত আনুমানিক আট টার দিকে পূর্ব মোহাম্মদবাগ এলাকার একটি মসজিদের পাশে ডোবার কাছে ময়লার আবর্জনা উপর থেকে বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। পরে মরদেহটি দেখে তার বাবা সনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্তের  মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কিশোরকে অজ্ঞাত দুস্কৃতিকারীরা হত্যা করে বস্তাবন্দি করে উক্তস্থানে ফেলে যায়।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়