শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০১:২৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে পুলিশকে ছুরিকাঘাত, মানসিক বিকারগস্তসহ আটক ৩

মো. রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোরে মূলহোতা আব্দুর রউফকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। তবে বাকি দু’জনের নাম জানা যায়নি।

তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে শনিবার (২৫ মার্চ) ভোর ৫টার দিকে আব্দুর রউফকে আটক করে পুলিশ। 

এর আগে, শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে আব্দুর রউফের দুই সহযোগীকে আটক করা হয়।

তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) আলী আজম  বলেন, ‘পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আব্দুর রউফকে ভোর ৫টার দিকে আটক করা হয়েছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন।দীর্ঘদিন নেশা করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে। কিছুদিন আগেও তাকে রিহ্যাবে পাঠিয়ে  চিকিৎসা দেওয়া হয়েছিল।

আরআইএম/এইচএ

  • সর্বশেষ