শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৩:৪৩ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আসামির ছুরিকাঘাতে হাসপাতালে পুলিশ

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আসামি ধরতে গিয়ে উল্টো তার ছুরিকাঘাতে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে তুরাগের ফুলবাড়িয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শাহিনুর রহমান তুরাগ থানার উপপরিদর্শক (এসআই)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, মাদক মামলার আসামি রশিদকে গ্রেপ্তার করতে ওই এলাকায় যান পুলিশ কর্মকর্তা শাহিনুর। এ সময় শাহিনুরের বুক এবং পেটের মাঝামাঝি স্থানে ছুরি দিয়ে আঘাত করেন ওই আসামি।

মওদুদ হাওলাদার আরও জানান, গুরুতর আহত অবস্থায় শাহিনুরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

আসামি রশিদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়