শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৩২ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে ঝুমুর (১৭) নামে তরুণীর আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত১০ টার দিকে ঘটনাটি ঘটে।

পরে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত এগারো টায় মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা চরনুলাবিল গ্রামের দিন মজুর মো: খলিল মিয়ার মেয়ে ঝুমুর। এক ভাই দুই বোনের মধ্যে সে ছিল ২য়। বর্তমানে যাত্রাবাড়ীর কুতুবখালী স্কুলের পাশে একটি ভবনের তৃত্বীয় তলায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো।

চাচা আমির হোসেন জানান, মঙ্গলবার রাতে তাদের রুমে সকলের অগোচরে  ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
কি কারণে আত্মহত্যা করেছে বলতে পারেনি স্বজনরা।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়