শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ডেস্ক নিউজ : আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় মহাসমাবেশের ডাকা দিয়েছে বিএনপি। এই সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য দূতাবাস।

এ কারণে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক ট্রাভেল এডভাইজরিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে। দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউন

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় মহাসমাবেশ করার ডাক দিয়েছে বিএনপি। তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে। তবে জনগণের চলাচল বিঘ্নি হতে পারে যুক্তিতে ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। 

তবে বিএনপির পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ দলীয় কার্যালয় নয়াপল্টনের বিকল্প আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে করতে চায় বিএনপি। এর বাইরে অন্য কোনো ভেন্যুতে সমাবেশ করবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়