শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ না থাকায় ঢামেকে ভোগান্তি

ঢামেক

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ না থাকায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও প্রভাব পড়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকেই ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেলের ভর্তি রোগীরা। এদিকে বিশেষ ব্যবস্থায় চলছে অপারেশন থিয়েটার (ওটি) ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। ঢাকা পোস্ট

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা যায়।

বরিশাল থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বায়েজিদ ভর্তি আছেন নিউরো সার্জারি ওয়ার্ডে। তার অবস্থা খুবই খারাপ সিটি স্ক্যান করাতে বলেছেন চিকিৎসক। কিন্তু বিদ্যুৎ না থাকায় সিটি স্ক্যানের সামনে কয়েক ঘণ্টা ধরে টলিতে পড়ে আছেন বায়েজিদ। কখন বিদ্যুৎ আসবে কেউ কিছুই বলতে পারছেন না।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, সেখানে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হাতপাখা দিয়ে রোগীকে বাতাস করছেন রোগীর স্বজনরা। কখন বিদ্যুৎ আসবে সেটা নিয়ে নার্স, ওয়ার্ড বয় ও নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চাচ্ছেন রোগীর স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আশরাফুল আলম বলেন, জরুরি যেখানে যেখানে দরকার সেখানে আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করেছি। জরুরি ভিত্তিতে আইসিইউ ও ওটিতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এই জেনারেটর টানা ১২ ঘণ্টা চলবে। প্রত্যেক ভবনের জন্য আলাদা জেনারেটর ব্যবস্থা আছে বলে জানান তিনি। ডব্লিওইউ

  • সর্বশেষ