শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৫ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে চিকিৎসাধীন ২ কয়েদির মৃত্যু

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শফিকুল ইসলাম (৫০) ও শহিদুল ইমলাম বুলবুল (৪৮) নামের ২ কয়েদির মৃত্যু হয়েছে। তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শফিকুলকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী আব্দুল কাদের জানান, অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি কোন মামলার আসামি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
এদিকে কারারক্ষী মো. আল-আমিন জানান, ২১ সেপ্টেম্বর কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় শহিদুল ইমলাম বুলবুলকে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।  তার মামলার বিররণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়