শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৯:২৬ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেগুনবাগিচায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্র বিকৃতি, কয়েকজন আটক

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হিসেবে দেখছে পুলিশ। ধর্মীয় উৎসবের আগে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক পরিস্থিতি তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে ঘটনার সঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে পরিকল্পিত উসকানির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসকে আটক করে শাহবাগ থানা পুলিশ। একই কর্মসূচি থেকে এক নারীসহ আরও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আয়াসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। কোন ধারায় বা অভিযোগে মামলা করা হবে সেটা পরে জানানো হবে।

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ এবারের দুর্গাপূজাকে পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা নিছক প্রতিবাদ, নাকি এর মাধ্যমে সামাজিকভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিশেষ করে ধর্মীয় উৎসবের আগে সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি বিকৃত করার ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। এর কয়েক দিনের মধ্যেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা ঘটলো।

  • সর্বশেষ