শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২, ০২:৫২ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২২, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএসসিসির ১০ চাকার ময়লার গাড়ি চুরি

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কেন্দ্রীয় ময়লার ভাগাড় থেকে ১০ চাকার একটি ডাম্প ট্রাক চুরি হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত এ যানটি চুরি হয়। শনিবার (১৩ আগস্ট) রাতে বিষয়টি জানাজানি হওয়ার পরে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, চুরি হওয়া ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে সক্ষম। হলুদ রঙের গাড়িটির নম্বর পরী ১০১। এটির বাজার মূল্য ৮০ থেকে ৯০ লাখ টাকা।

মাতুয়াইল কেন্দ্রীয় ময়লার ভাগাড়ে দায়িত্বরত দক্ষিণ সিটির সহকারী প্রকৌশলী নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‌‌‘শুক্রবার সকাল সাতটার দিকে চালক গাড়িতে বর্জ্য নিয়ে মাতুয়াইলে এসেছেন। তিনি গাড়ি থেকে বর্জ্য নামিয়ে বাসায় চলে যান। রাত আটটার দিকে গাড়িচালক এসে দেখেন, গাড়িটি নেই। পরে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) পর্যবেক্ষণ করে দেখা গেছে, রাত পৌনে আটটার দিকে গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বেরিয়ে যাচ্ছে। ক্যামেরায় চালকের মুখ বোঝা যায়নি।’

এমন ঘটনার পর শনিবার যাত্রাবাড়ী থানায় মামলা করার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সে অনুযায়ী মামলা দায়েরের করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়