শিরোনাম
◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ জানাল তিতাস

মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। শক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামত করা হলেও মেরামতকালীন সময়ে পাইপলাইনে পানি প্রবেশ করে। একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ