শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২২, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

শ্যামলী

নাহিদ হাসান: শুক্রবার রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছে। ওই মিছিল থেকে পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। তবে গাড়িটি কোন থানার তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে আমরা কাজ করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার পর রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে বিক্ষুব্ধ মানুষজন জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এ সময় রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল, পরে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িটি ঘিরে ধরে এবং ভাঙচুর চালায়।

জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এর আগে কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকা বিক্রি হচ্ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়