শিরোনাম
◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র ◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস মিলল বিপুল অস্ত্র-গুলি

বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম। তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি। এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ