শিরোনাম
◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০২:০৭ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে আবারও চাঁদা না পেয়ে সেই ব্যবসায়ীর বাড়িতে গুলি

‎রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে আবার গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন মনিরুল। সেই মামলায় একজনকে গ্রেপ্তারও করে থানা-পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বেলা ২টার পর আমার বাসার গেটের সামনে একটি মোটরসাইকেলে করে দুজন লোক আসে। তাদের মধ্যে একজন গেটের ভেতরে ঢোকে। তাকে দেখে বাসার দারোয়ান পালিয়ে যেতে চাইলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি দারোয়ানের শরীরে না লেগে নিচতলার একটি দরজার পাশের দেয়ালে বিদ্ধ হয়।’

মনির বলেন, গত মার্চে স্থানীয় এক সন্ত্রাসীর নামে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় গত ২৪ মার্চ বাসার নিচতলায় গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ওই ঘটনার জেরেই আবার গুলি করেছে সন্ত্রাসীরা।

এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এর আগেও ওই বাড়িতে গুলির ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়